Showing posts with label স্বাস্থ্য. Show all posts
Showing posts with label স্বাস্থ্য. Show all posts
যারা মাংস দিয়ে রকমারি খাবার তৈরি করতে চান ?? তাদের জন্য সঠিক মাপে ও ডিজাইনে মাংস

যারা মাংস দিয়ে রকমারি খাবার তৈরি করতে চান ?? তাদের জন্য সঠিক মাপে ও ডিজাইনে মাংস



গরু বা খাসির মাংসের পছন্দসই টুকরো করা বেশ ঝামেলার কাজ। যারা মাংস দিয়ে রকমারি খাবার তৈরি করতে চান তাদের জন্য সঠিক মাপে ও ডিজাইনে মাংসের টুকরো করা খুবই জরুরি। মাংস কাটার এ সমস্যা থেকে সহজেই মুক্ত হতে পারেন মিট গ্রাইন্ডার ব্যবহার করে। মিট গ্রাইন্ডারে আছে বিভিন্ন ডিজাইনের ব্লেড। আপনার পছন্দমত ডিজাইনের ব্লেড লাগিয়ে নিলে নিমিষে পেয়ে যাবেন সেই ডিজাইনে কাটা মাংস।

মিট গ্রাইন্ডার ব্যবহার করাও বেশ সহজ। হাড়, চর্বি ছাড়া মাংস নির্দিষ্ট স্থানে রাখলেই তা মেশিনের অন্য পাশ দিয়ে কেটে বের হয়ে আসবে। বাজারে যেসব মিট গ্রাইন্ডার পাওয়া যায় সেগুলো বেশিরভাগই বিদ্যুত্চালিত। মিয়াকো এবং নোভা ব্র্যান্ড দুটি এখন বাজারে বেশি পাওয়া যায়। এগুলো সাধারণত টেকসই হয়। মিট গ্রাইন্ডারের দাম পড়বে ৫০০০-৭০০০ টাকা। যে কোনো মার্কেটে বড় ক্রোকারিজের দোকানে পাবেন এই মিট গ্রাইন্ডার।
তবে বাজারে বিদ্যুৎ চালিত ও হাতে চালানো এই দুই ধরনের কিমা মেশিন পাওয়া যায়। বিদ্যুৎ চালিত কিমা মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে মাংস ব্লেন্ড বা মিহি করে ফেলে। হাতে চালিত কিমা মেশিনে মাংস ঢুকিয়ে হাতল ঘুরিয়ে মাংসকে মিহি করা হয়। মাংসের রোয়ার ছোট ও বড় করার জন্য রয়েছে বিভিন্ন আকারের ডাইস। এইসব মেশিনের সঙ্গে তিন বা চার ধরনের ডাইস পাওয়া যায়। মাংসের আকার আকৃতি ছোট বা বড় যে ধরনের করতে চান ঠিক সে ধরনের ডাইস ব্যবহার করতে পারেন।